‘বন্দে মাতরম’ গানে মুখর পুরাতন মালদা, বিএসএফের তিরঙ্গা যাত্রায় সামিল কেন্দ্রীয় বিদ্যালয়ের পড়ুয়ারা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- ভারত সরকারের নির্দেশে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার পুরাতন মালদায় হর ঘর তিরঙ্গা যাত্রা করলেন বিএসএফ-এর ৮৮নং ব্যাটেলিয়নের জওয়ানরা। এই উপলক্ষে এদিন পুরাতন মালদার নারায়ণপুরের অরধপুর কেন্দ্রীয় বিদ্যালয় প্রাঙ্গণে বন্দে মাতরম গান গেয়ে বি.এস.এফ জওয়ান ও. আধিকারিকরা মিলে তিরঙ্গা যাত্রা শুরু করেন। তাদের সঙ্গে হাতে জাতীয় পতাকা নিয়ে তিরঙ্গা যাত্রায় সামিল হন কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা। তারা সকলে মিলে তিন কিলোমিটার এলাকা জুরে পদযাত্রা করেন। ভারতমাতার নামে জয়ধ্বনি দিয়ে সকলকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করেন। দেশের মহান স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানান এবং ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে হর ঘর তিরঙ্গা উত্তোলনের বার্তা ছড়িয়ে দেন।
এদিন উপস্থিত ছিলেন, শ্রী সুরেন্দ্র কুমার ঝা, আইপিএস, ডিআইজি, সেক্টর হেডকোয়ার্টার, বিএসএফ, মালদা সহ বিএস এফের আধিকারিকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *