পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদের পাশাপাশি পুনর্বাসনের ব্যবস্থা না করে রাজ্যজুড়ে হকার উচ্ছেদের বিরোধিতায় রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বাজারে এক মহামিছিলের আয়োজন করল সিপিআই(এম) নেতৃত্ব।
দলের দাবি, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ক্রমশ বেড়ে চলেছে। এরই প্রতিবাদে আয়োজিত এই মহামিছিলে কয়েক হাজার কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন।
মিছিলে উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর প্রাক্তন জেলা সম্পাদক তরুণ রায়, রাজ্য কমিটির সদস্য তাপস সিনহা-সহ দলের একাধিক নেতৃত্ব। মিছিলটি কেশপুর বাজার ও সংলগ্ন বিভিন্ন এলাকা পরিক্রমা করে। প্রায় চার কিলোমিটার দীর্ঘ এই পদযাত্রায় মূল্যবৃদ্ধি ও হকার উচ্ছেদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।
দলীয় নেতৃত্বের বক্তব্য, সাধারণ মানুষের স্বার্থে এবং জীবিকার অধিকার রক্ষার দাবিতে আগামী দিনেও এই ধরনের গণআন্দোলন অব্যাহত থাকবে।
পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেশপুরে মহামিছিল CPI(M)-এর।












Leave a Reply