‘বিজেপি ক্ষমতায় এলে তবেই শ্রাদ্ধ’—দীর্ঘ ৩৪ বছর পর পরিবারের প্রতিজ্ঞা পূরণ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দীর্ঘ ৩৪ বছর পর প্রতিজ্ঞা পূরণ পরিবারের। বাম আমলে বিজেপি করার অপরাধে খুন হতে হয়েছিল বাবাকে। অবশেষে প্রতিজ্ঞা অনুযায়ী বিজেপি ক্ষমতায় আসার পর বাবার শ্রাদ্ধশান্তি করলেন পরিবারের দুই ছেলে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ৫ নম্বর অঞ্চলের ধাদিকা এলাকায়।
পরিবারের দাবি, ১৯৯২ সালে এলাকায় বিজেপি করার কারণে হরিসাধন দগরিকে CPI(M) এর সশস্ত্র কর্মীরা কুপিয়ে হত্যা করে। সে সময় গড়বেতা থানায় অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলেও পরিবারের অভিযোগ।
পরিবারের সদস্যদের বক্তব্য,সেই সময় তাঁরা প্রতিজ্ঞা করেছিলেন যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে তবেই বাবার শ্রাদ্ধশান্তির অনুষ্ঠান করবেন। সেই প্রতিজ্ঞা অনুযায়ী শুক্রবার তাঁরা এই ধর্মীয় আচার সম্পন্ন করেছেন।
পরিবারের বিশ্বাস, আজ এই অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের বাবার আত্মার শান্তি কামনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *