আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- দীর্ঘদিন ধরে রাস্তার নির্মাণকাজ বন্ধ থাকায় ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত রাস্তার কাজ পুনরায় শুরু করার দাবিতে বৃহস্পতিবার সকালে পথ অবরোধে সামিল হন ফালাকাটা ব্লকের জটেশ্বর দেশবন্ধু পাড়ার বাসিন্দারা। জানা গিয়েছে, জটেশ্বর বাজার থেকে তপসিতলা পর্যন্ত প্রায় ৯.৬ কিলোমিটার রাস্তা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার আওতায় নতুন করে রাস্তা নির্মাণের কাজ করছে ডব্লিউবিএসআরডিএ কতৃপক্ষ। তবে বেশ কিছুদিন ধরে নির্মাণকাজ বন্ধ থাকায় চরম সমস্যার মুখে পড়েছেন এলাকার মানুষ।এই পরিস্থিতিতে দ্রুত নির্মাণকাজ শুরু করার দাবিতে বৃহস্পতিবার সকাল প্রায় ১১টা থেকে পথ অবরোধে বসেন স্থানীয় বাসিন্দারা। অবরোধের জেরে কিছু সময়ের জন্য ওই রাস্তায় যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়। খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে। পুলিশের আশ্বাসের পর অবরোধ প্রত্যাহার করে নেন বিক্ষোভকারীরা। এরপর স্বাভাবিক হয় যান চলাচল।
দীর্ঘদিন রাস্তা নির্মাণ বন্ধ, দুর্ভোগে বাসিন্দারা; ফালাকাটায় বিক্ষোভে উত্তাল দেশবন্ধু পাড়া।












Leave a Reply